জাতিসংঘ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
গত ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম সপ্তাহেই এই সংখ্যক নাবিকের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ, যেখানে দৈনিক বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়।







