চ্যানেল ২৪ অনুযায়ী, জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। তিনি লন্ডনে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না; ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে। কথাবার্তার জড়তা কমছে এবং হাঁটাচলা আগের চেয়ে স্বাভাবিক হচ্ছে।