সমকালের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের (ইসি) বোঝা হিসেবে পরিচিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)গুলো অবশেষে ধ্বংস করা হবে।

বছরের পর বছর গুদামে পড়ে থাকায় মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি গুদাম ভাড়া গুনতে হিমশিম খেতে হওয়ায় এই ধ্বংসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

তবে আইনি জটিলতা থাকার কারণে কিছু যন্ত্র ধ্বংস করা হবে না, সেগুলো রেখে দেওয়া হবে।