রাজধানীর লালবাগের কাচ্চি খানাস নামের একটি রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয় কর্মচারী আহত হয়েছেন। একাত্তর টিভির তথ্যমতে, রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়ন (২৪), জনি (১৮), নিরব (২৪), নয়ন (২৬), রবিন (২৫) ও পলাশ (৪০) রয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সহকর্মী শাকিল জানান, রাতে রেস্তোরাঁর গ্যাসের লাইনে মেরামতের কাজ চলছিলো। এ সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে গেলে তারা দগ্ধ হন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ ছয়জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বাংলা ট্রিবিউন বলেছে ঘটনাটি রাত ৮টা ৩০ মিনিটে ঘটেছে। বার্তা২৪ ও ঢাকা পোস্ট বলেছে গ্যাস লাইনের বিস্ফোরণে আগুন লেগেছে।







