চ্যানেল ২৪ জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে একটি পুকুর থেকে মাছ লুটের পর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ বছর বয়সী জাকির হোসেন গুরুতর আহত হয়ে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
একাত্তর টিভির প্রতিবেদনে বলা হয়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলায় নারীসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। একাত্তর টিভি জানায়, জাকির হোসেনের বয়স ৭৪ বছর এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।







