আইসিসি ২০২৮ থেকে ২০৩৫ পর্যন্ত পুরুষদের বিশ্বকাপ সূচি প্রকাশ করেছে।

এর মধ্যে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর বাংলাদেশ ও ভারত মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০২৮ অনুষ্ঠিত হবে।

২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ভারত মাটিতে ৯ থেকে ২৮ অক্টোবর ২০২৯ অনুষ্ঠিত হবে।

২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে ৪ জুলাই থেকে ৪ আগস্ট ২০৩০ অনুষ্ঠিত হবে।

২০২৭-২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে ৮ থেকে ১২ জুন ২০২৯ অনুষ্ঠিত হবে।

২০২৯-৩১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ইংল্যান্ডে ১২ থেকে ১৬ জুন ২০৩১ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূর্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে।

উল্লেখিত তথ্য আজকের পত্রিকা ও চ্যানেল আই, চ্যানেল ২৪ এর প্রতিবেদন অনুযায়ী।