আইসিজে আদালতের ১৮৬ পৃষ্ঠার রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত হত্যা চালানোর দায়ে অভিযুক্ত করেছেন। আদালট বলেছেন, ২০১৭ সালের 'ক্লিয়ারেন্স অপারেশন' মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর génocide চালিয়েছে দেশটি।

আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জনের সমর্থনে এই সিদ্ধান্ত হয়। বাকি ৬ বিচারপতি এর বিপক্ষে মত দিয়েছেন। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

আদালত আরও বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়ের ওপর বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম পুড়িয়ে দেওয়া; হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতা—সব মিলিয়ে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক নির্যাতন–নিপীড়নের চিত্র পর্যালোচনা করেছেন বিচারপতিরা।