সমকাল অনুযায়ী, জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এ কারিগরি ত্রুটি ঘটার পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির সভাপতি চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তা, সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক), অন্য দুই সদস্য চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।

কমিটি ফ্লাইটের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ পর্যালোচনা করবে।

এছাড়াও ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণ করবে এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশ দেবে।