রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে শামসুন্নাহার বেগম (৫০) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদনে জানানো হয়, এতে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনেরই মৃত্যু হলো।

বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহার মারা যান। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাঁদের মধ্যে আব্দুর রহমান নামের একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও বাকি চারজনেরই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।