মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বার্তা২৪-এর প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে।
অন্যদিকে, ডেইলি অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কোনো আপিল না করা এবং আরও আইনি চ্যালেঞ্জ করার সুযোগ না থাকায় শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।







