বাসসের শরীয়তপুর প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।
অন্যদিকে, প্রথম আলো ও ঢাকা ট্রিবিউন বাংলার প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ এবং নিরাপত্তাহীনতার কারণে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে চলাচলকারী ২০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। প্রথম আলো জানিয়েছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদনে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বুধবার থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে পদ্মা সেতু হয়ে বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ট্রিবিউন বাংলা জানিয়েছে, সকালে জাহানাবাদ আন্তঃনগর ট্রেন চললেও রাতে বন্ধ রাখা হয়েছে।






