দীর্ঘদিনের আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে আন্তঃনগর ট্রেন 'সাগরদাঁড়ি এক্সপ্রেস' ও 'তিতুমীর এক্সপ্রেস'। চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় তিন যুগ পর ট্রেন দুটির এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে ক্যাম্পাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) রাতে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের উদ্যোগে ব্যান্ড পার্টি ও মিষ্টি বিতরণের মাধ্যমে ট্রেন দুটিকে স্বাগত জানান সাধারণ শিক্ষার্থীরা।