বার্তা২৪ অনুযায়ী, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যান্য সূত্রে উল্লেখ করা হয়েছে যে উদ্ধারটি সোমবার ২৩ নভেম্বর বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে ঘটেছে। বুখিনস্কি অ্যাটমটেকএনার্গোতে কর্মরত ছিলেন।







