চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ২৫ জন জেলেকে আটক করেছে নৌপুলিশ। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানকালে নৌপুলিশ জেলেদের ব্যবহৃত ৫টি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার জাল এবং ৮০ কেজি মাছ জব্দ করেছে।