মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীতে নৌযানে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ৩৭ কিশোরকে আটক করেছে, যাচাই চলছে। এই ঘটনা ঘটে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মোল্লাচর সংলগ্ন নদীতীরে।

পুলিশ সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের কাছে ট্রলারে জড়ো হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের গোপন তথ্য পেয়ে পুলিশ নদী তীরে অবস্থান করছিল। সন্দেহভাজন কয়েকজনকে ট্রালার নৌকায় করে আটক করা হয়, পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাকিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, পূর্বে ওই স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কর্মসূচির ঘটনা ঘটেছিলো। একইভাবে আবারো কর্মসূচি করার তথ্য ছিলো।

অভিযুক্তদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে (চ্যানেল ২৪ অনুযায়ী), তবে পুলিশ যাচাই-বাছাই করছে তাদের ছাত্রলীগের সদস্যপদ সম্পর্কে।