পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে পরিচালিত পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, একই অভিযানে পাকিস্তান ঘোষিত ভারতীয় প্রক্সি বাহিনী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৪ সদস্য নিহত হয়েছেন।







