বাসস-এর প্রতিবেদন অনুযায়ী, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া, দেশ রূপান্তর-এর প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত ৩১ অক্টোবর রাত ১০টা থেকে ১ নভেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।






