ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে। বুধবার নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এই ডলার বিক্রি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব করলেও, বাজারে বেশি চাহিদার কারণে অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়।
সরকারি লেটার অফ ক্রেডিট (এলসি) পেমেন্টের চাপ বাড়ার ফলে ডলারের চাহিদা বেশি থাকায় বাংলাদেশ ব্যাংক এ অর্থ বিক্রি করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ডলার প্রতি ১২৪ দশমিক ৩০ থেকে ১২৪ দশমিক ৩৫ টাকা দরে বিক্রি করেছিল। বুধবার বাংলাদেশ ব্যাংক নিলামের আয়োজন করলেও বিনিময় হার বেড়ে যাওয়ায় সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়।






