ইত্তেফাক অনুযায়ী, বরিশালের বাবুগঞ্জে ২৫ অক্টোবর রাত প্রায় ১২টার দিকে ৫০ বছর বয়সী মনির ফকিরের হঠাৎ মৃত্যু ঘটে।
প্রতিবেশীদের মতে, মৃত্যুর ঠিক আগমুহূর্তে তিনি স্ত্রী ও কন্যার শারীরিক নির্যাতনের শিকার হয়ে 'বাঁচাও' চিৎকার করেন।
পরিবারের দাবি, দীর্ঘদিনের স্ট্রোকজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে।
পুলিশ ২৬ অক্টোবর দুপুরে মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মরদেহ শেবাচিম হাসপাতালে পাঠানোর পর ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট হবে।







