বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের সম্মিলিত জয়ধ্বনি আর কাঁসির আওয়াজে মুখর সন্ধ্যা নদী। নদীর দুই তীরে হাজারো মানুষের উল্লাস। কেউ দাঁড়িয়ে, কেউ ছোট নৌকা কিংবা ট্রলারে চড়ে উপভোগ করছেন নৌকা বাইচ। রঙিন পোশাকে সজ্জিত মাঝিদের বৈঠার টানে একে অন্যকে পেছনে ফেলার প্রাণান্তকর চেষ্টা। এমন উৎসবমুখর পরিবেশে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সূত্র: সমকাল