চ্যানেল আই অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত ‘ঘূর্ণিঝড় অর্ণব’ পশ্চিম-উত্তর দিকে সরে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর নাগাদ অর্নব ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

এর ফলে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে, তবে চলতি মাসে প্রায় ৮০ শতাংশ ঘাটতি বৃষ্টির মাত্র ১০-২০ শতাংশ পূরণ হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু’চার দিনের জন্য গরম পরিস্থিতি খানিকটা কমবে।