দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে গাজীপুরের নওজোরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এতে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তিনতলা ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর তৈরি দুটি কক্ষ গার্মেন্টস শ্রমিকদের ভাড়া দেওয়া হয়েছিল, যাদের মধ্যে ছিল নিহত সাবিরও।

শব্দসহ সেপটিক ট্যাংক বিস্ফোরিত হলে সাবির ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা-জানালা নষ্ট হয়ে যায়। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।