বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার ভরিতে একলাফে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এর ফলে টানা ৩ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এই তথ্য চ্যানেল ২৪ এর।