চলতি নভেম্বরের শেষ সপ্তাহটি সরকারি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রোবাংলা, পিএসসি নন-ক্যাডার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, কর অঞ্চল-১৭, ঢাকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোট প্রায় ১ হাজার ৭০০ শূন্য পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে ৩০ নভেম্বর।
এর মধ্যে পেট্রোবাংলায় ৭৫৩টি, পিএসসি নন-ক্যাডারে ১৪৭টি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে ৯০টি, কর অঞ্চল-১৭, ঢাকায় ৫৫টি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ২০টি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারী পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে।
আবেদনের শেষ এক বা দুই দিনে সার্ভারে অতিরিক্ত চাপ থাকতে পারে। তাই চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হচ্ছে দ্রুত আবেদন সম্পন্ন করতে। অনলাইন আবেদনের ক্ষেত্রে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। প্রথম আলোর তথ্যমতে, শেষ দিনের অপেক্ষা না করে অন্তত দুই দিন আগে আবেদনপত্র পূরণ করে রাখা উচিত।






