বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে। ঢাকা পোস্ট জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ফ্লাইট নং ইইউজেড২২২ যোগে এই অভিবাসীরা ঢাকায় পৌঁছাবেন।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। তবে প্রত্যাবাসিতদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।