ঢাকা, নভেম্বর ১৬, ২০২৬ (বিএসএস)- পেসার আবু জায়েদ রাহী প্রথম শ্রেণীর ক্রিকেটে তার প্রথম দশ উইকেট লাভ করেন এবং এর ফলে সিলেট বিভাগ বরিশাল বিভাগকে ইনিংস ও ৩৮ রানে পরাজিত করেছে।
এই জয়ের ফলে সিলেট ২৮তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শক্তিশালী অবস্থানে উঠেছে। সাত রাউন্ড শেষে দলটি ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
সূত্র অনুযায়ী, শিরোপা লড়াইয়ে সিলেটের অবস্থান এখন আজ অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা বিভাব বনাম রংপুর বিভাগের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে। যদি খুলনা আজ রংপুরের কাছে হেরে যায়, তাহলেই শিরোপা উঠবে সিলেটের হাতে। তবে ম্যাচটি ড্র হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।






