বার্তা২৪-এর প্রতিবেদনে জানানো হয়েছে, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এদিকে আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ভোলার প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সংগঠনটির নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৪ নভেম্বর বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও শতভাগ উৎসব ভাতার দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে।







