প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বাজারে এখন হীরা-মুক্তা বাদ দিয়ে সবচেয়ে আলোচিত আইটেম হয়ে উঠেছে ‘রায়ট কার’ বা সাঁজোয়া যান। এক হাজার পিস রায়ট কার কেনার বিশাল ধুম পড়েছে, যার প্রতিটির দাম মাত্র সোয়া দুই কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, এই গাড়িগুলোতে বুলেটপ্রুফ গ্লাস, স্পেশাল এয়ারকন্ডিশন এবং বিশেষ ‘জনতা তাড়ানো’ হর্ন যুক্ত করা হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে, এই গাড়ির উপস্থিতি মাত্রই মানুষের মাথা ঠান্ডা হয়ে যায় এবং মুখে মায়াবী হাসি ফুটে ওঠে। এর কারণ হিসেবে গাড়ির বিশেষ রঙকে দায়ী করা হয়েছে।
সরকার এই ধারণা সম্ভবত ‘The Perfume’ সিনেমা থেকে পেয়েছে, যদিও পারফিউমের বদলে এবার ব্যবহার হবে রায়ট কার। তবে আসল উদ্দেশ্য হলো রাজনৈতিক মিছিল বা মিটিং ঠেকানো নয়, বরং দেশের নিত্যদিনের আসল জাতীয় দুর্যোগ মোকাবিলার জন্য এই গাড়িগুলো কেনা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে সিএনজি বা বাসের ড্রাইভারের সঙ্গে মিটার নিয়ে হাতাহাতি, ট্রাফিক জ্যামে পড়ে দুই বাসের কন্ডাক্টরের ঝগড়া, এমনকি ফুচকাওয়ালাদের সঙ্গে টক কম দেওয়া নিয়ে সংঘর্ষ—এই সব ক্ষেত্রে মাঠে নামবে রায়ট কার।
গাড়িগুলোর রঙে এসেছে আধুনিক নান্দনিক ছোঁয়া। একঘেয়ে কালো বা জলপাই রঙের পরিবর্তে গাড়িগুলো রাঙানো হয়েছে আকর্ষণীয় গোলাপি আর বেবি ব্লু রঙে। বিরোধী দলের নেতারা ব্যঙ্গ করে বলেছেন, সরকার আসলে দাঙ্গা দমন করতে চায় না, তারা দেশের কার মার্কেটে একধরনের বিলাসবহুল বিপ্লব ঘটাতে চায়।







