সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ উদযাপনের জন্য ২ কোটি টাকা অনুদান চেয়েছিল। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি, অর্থাৎ মোট ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী এই অনুদানের অনুমোদন দেন। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপিত হবে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বিশেষ অনুদান বরাদ্দ করা হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদানে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।






