বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিচি) সেন্ট্রাল কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তানভীর রহমান রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সেক্রেটারি শাহাদাত শাহিন জানান, মিয়ানমার থেকে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ায় অর্থনৈতিক, সামাজিক, জনসংখ্যাগত ও পরিবেশগত চাপে ভুগছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এই চাপের কথা তুলে ধরে রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: দৈনিক অবজারভার