বার্তা২৪ জানান, সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে করণীয় ও জাতীয়করণ প্রক্রিয়া নির্ধারণে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ইত্তেফাক সূত্রে জানা গেছে, আগামী রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই বিদ্যালয়গুলোকে কোন প্রক্রিয়ায় জাতীয়করণ করা যায়, তা নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হবে এই সভায়।






