রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বার্তা২৪ জানায়, শুক্রবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয়। প্রশাসন উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি। পরের দিন শনিবার রাতে আবার হামলা চালানো হয়। এতে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রশাসন নিরাপত্তা জোরদার করার জন্য উপকেন্দ্রে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয় এবং থানায় এফআইআর করা হয়। স্থানীয় কর্মকর্তারা বলেন, পুলিশ প্রশাসনকেও নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।