ইত্তেফাক অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, তাকে ট্রাভেল পাশ দিয়ে নয়, বরং ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তার হস্তান্তর চাওয়া হচ্ছে।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করেছেন, কিন্তু তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাশের জন্য আবেদন করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

কবির বলেন, সন্ত্রাসী ও অপরাধীকে ধরতে পাসপোর্টের প্রয়োজন নেই; প্রত্যর্পণ চুক্তি ও গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর ভারত তাকে আশ্রয় দেয়ার ফলে দিল্লি ও ঢাকার সম্পর্ক খারাপ হয়েছে। ঢাকা বহুবার চিঠি পাঠিয়েছে, কিন্তু দিল্লি থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।