পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধার দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। ডেইলি অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল রানা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উল্লেখ করেন, ১৯৭১ সালের একজন যুদ্ধ বীরের দাফনে স্বাধীনতাবিরোধী অপশক্তি বাধা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী ছিলেন মানিক পশারি। সম্প্রতি তাঁর মৃত্যুর পর স্থানীয় তীব্র উত্তেজনার মুখে পরিবারের নারী সদস্যরা কবর খনন করেন। এরপর মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর গত শনিবার রাতে তাঁর দাফন সম্পন্ন হয়।