ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের বরাত দিয়ে ঢাকা পোস্ট এবং প্রথম আলো জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে দেশ রূপান্তরের প্রতিবেদনে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসাইনের বরাতে রবিবারে দেওয়া তথ্যে গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় রাত সাড়ে ১২টা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রদত্ত তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃত মাসুম লালবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর অন্যতম সহযোগী। অপরদিকে হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।