চ্যানেল ২৪ অনুযায়ী, বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার প্রবণতা থামছে না। প্রশান্ত মহাসাগরে এল নিনো গঠনের সম্ভাবনা নিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে।
ডব্লিউএমও জানিয়েছে, এল নিনোর প্রভাবে চলতি বছরের বাকি সময় থেকে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত পৃথিবীজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকতে পারে। এতে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে।







