ঢাকা পোস্ট জানায়, রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে চারটি তাজা ককটেলসহ রাসেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, শ্যামলী এলাকায় চেক পোস্ট চলাকালীন সন্দেহভাজন এক মোটরসাইকেল কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, নাশকতার পরিকল্পনার আগেই আদাবর থানা পুলিশ ককটেলসহ ওই যুবককে আটক করতে সক্ষম হয়।

বাংলা ট্রিবিউন জানায়, শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে গেছে। তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, শ্যামলী বাসস্ট্যান্ডে চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সিগন্যাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঢাকা ট্রিবিউন বাংলা অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে।