কোস্টগার্ড ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ১৪ জন জেলে ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে। বুধবার রাতে আহমেদপুর ইউনিয়নের মায়ানদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদদাতা জানান, কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মায়া ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটটি জব্দ করা হয়। জব্দকৃত বোটে ট্রল জাল, উইংস, ডেরিক ও অন্যান্য সরঞ্জামসহ আটককৃত ১৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







