ঢাকা পোস্ট অনুযায়ী, পিরোজপুরের মঠবাড়িয়া থানায় বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে প্রায় ২০ কেজি হরিণের মাংস বহনকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রাম থেকে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রাম থেকে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে কর্মরত।

পুলিশের সূত্রে জানা যায়, উপপরিদর্শক মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে ব্যাগে তল্লাশি করে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।