রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে। এসব অভিযানে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতকাল বুধবার রাত থেকে রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগে অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৯৪, মতিঝিল বিভাগে ৮৫, তেজগাঁও বিভাগে ৯০, মিরপুর বিভাগে ১৪১, গুলশান বিভাগে ৪৬, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯টি ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর সঙ্গে আটক সাংবাদিক রাজীব ঘোষ মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। আজকের পত্রিকার প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা এবং কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ছাড়াও রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে।







