ঢাকা পোস্ট অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়েছে। জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃত একরামুল হুদাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলায় সোপর্দ করা হবে। জানা গেছে, অ্যাডভোকেট একরামুল হুদা পতিত আওয়ামী লীগ আমলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন।