বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল পর্যন্ত পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ।
অভিযানে শ্রীকোল এলাকা থেকে মোট ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৩৮৯ বস্তা ডিএপি, ৬৫ বস্তা এমওপি এবং ১২ বস্তা ইউরিয়া রয়েছে। এসব সারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযোগ রয়েছে, অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করছিল।
অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার, হেলাল মল্লাকে ১০ হাজার এবং আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য দেশ রূপান্তরের।







