জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি শনিবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট করে বলেছেন, লংমার্চে প্রাণহানি ও ভোগান্তি ঘটেছে। তিনি জানায়, জামায়াত যদি তৃণমূল নেতাকর্মীদের সাথে মোলাকাত করতে চায়, তবে সেক্ষেত্রে লংমার্চ নামক কর্মসূচিটি বাদ দিয়ে ভিন্ন নামে কর্মসূচি পরিচালনা করা উচিত। ইত্তেফাক এ তথ্য জানিয়েছে।