ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

দুদকের অনুসন্ধানের তথ্য উল্লেখ করে ডেইলি অবজারভার জানায়, মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে ২৩.৩২ কোটি টাকার বেশি নিট সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার ৪০টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১,০৪৭ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কমিশন।