চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শুরুটা মোটেনিও ভালো হয়নি বাংলাদেশের। ভারতের জলন্ধরে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে তারা। গত মাসেও জাপানে এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারত হকিতে বেশ শক্তিশালী দল। এরপরও বাংলাদেশ বিগত সময়ে লড়াই করেছে। এবার এক মাসের ব্যবধানে দুই ম্যাচে হজম করেছে ২৩টি গোল।

সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল ভারতের বিপক্ষে খেলার ধরন দেখে হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, 'আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।'

বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ৪ গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল দিয়ে ভারত ৬-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ভারত আরও ৩ গোল আদায় করে। শেষ কোয়ার্টারে আসে গোলটি গোল। ফলে বাংলাদেশ ১৩ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে এশিয়ার ছয়টি দল। এশিয়ান গেমসে বাংলাদেশ সপ্তম হয়েছিল। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে। এশিয়ান গেমসে ষষ্ঠ হওয়ার লক্ষ্যে যাওয়া জার্মান কোচ গেরহার্ড পিটার ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার উপরই ভরসা রেখেছে ফেডারেশন।

উল্লেখ্য, এই তথ্য সূত্র হিসেবে উদ্ধৃত করা হয়েছে ঢাকা পোস্ট।