জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডেইলি অবজারভারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আবেদনটি খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানীয় আইনজীবীদের পাশাপাশি আসামিপক্ষে আইনি লড়াই চালাতে যুক্তরাজ্যের আইনজীবী গ্রেম এল হল আবেদন জমা দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার অধীন এই আবেদন করা হয়েছিল বলে জানা গেছে।







