বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা চন্দন সূত্রধর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই আনন্দ সূত্রধর।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

মারা যাওয়া শিক্ষার্থী জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মাথায় এখনো বুলেট আছে বলে জানা গেছে তার সহপাঠী ও শিক্ষকদের কথা। তার বাবা অনীল সূত্রধর ও মা সন্ধ্যা সূত্রধর। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। তার চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি। তিনি বলেন, ডেঙ্গু এখন ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, চন্দনের মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। ছেলেটি খুবই ভালো ছিল।