বার্তা২৪ অনুযায়ী, ৩০ অক্টোবর শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলায় নওহাটা আনসার ক্যাম্পের সামনে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুজন নিহত হন।

আজকের পত্রিকা অনুযায়ী, নিহত ব্যক্তিরা ছিলেন নফিরউদ্দিন (৬৫) এবং মফিদুল ইসলাম (৪৫)। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ঘটনাটি নিশ্চিত করেন।

দুর্ঘটনায় একটি রিজার্ভ বাসের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। উভয় যানবাহন উদ্ধার করে পবা থানার হেফাজতে নেওয়া হয়। ভ্যানচালকসহ দুজন গুরুতর আহত হন, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (RAMC) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নফিরউদ্দিনকে মৃত ঘোষণা করা হয়; মফিদুল ইসলাম দুপুর ১২:২০ টায় ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার পর সড়ক পরিবহন আইনের অধীনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাস ও ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছেন। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।