রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা পোস্ট অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তিনি জানান, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।