জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নতুন খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার প্রসঙ্গ বাদ পড়েছে, ইনডিপেনডেন্ট টিভি জানায়। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রাও বাদ গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির মধ্যে রাখার প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ হবে না বলে স্বীকার করা হচ্ছে।

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের শেষ পর্যায়ে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে নতুন খসড়া চুক্তি। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার দুটি উল্লেখ থাকলেও নতুন সংস্করণে তা বাদ দেওয়া হয়েছে।

নতুন খসড়াটিকে আনতালিয়া ঘোষণা হিসেবে তুলে ধরেছেন সম্মেলনের সভাপতি মুরাত কুরুম। তিনি বলেছেন, জলবায়ু মোকাবিলায় অর্থায়ন বাড়ানো, প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং বাস্তব পদক্ষেপের পথ তৈরি করবে এই ঘোষণা।